× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কারাগারে সরকারি কর্মচারী

বরিশাল ব্যুরো

০৫ জানুয়ারি ২০২৩, ০৬:৫১ এএম

বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মাহতাব হোসেনকে পিটিয়ে গুরুত্বর আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় আগৈলঝাড়া উপজেলা ভূমি অফিসের সাময়িক বরখাস্তকৃত পিয়ন রাসেল রাঢ়ীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

রাসেল রাঢ়ী গৌরনদীর বেজহার গ্রামের মৃত আনোয়ার রাঢ়ীর ছেলে ও মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সভাপতি।

বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মামলার বাদী সাবেক ইউপি সচিব মাহতাব হোসেন জানান, এলাকায় প্রভাব বিস্তারের জন্য গত বছরের ৮ জুলাই বিকেলে হাপানিয়া এলাকায় বসে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে রাসেল ও তার সহযোগিরা। এ ঘটনায় তিনি বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় রাসেল অন্তবর্তীকালীণ জামিনে ছিলো। পরবর্তীতে বুধবার শেষকার্যদিবসে বরিশাল আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালতের বিচারক আসামি রাসেলের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.