× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ব ইজতেমা নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য, যুবক গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২৩, ০২:৩৩ এএম

গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে বিশ্ব এস্তেমা নিয়ে বিরূপ মন্তব্য মন্তব্য করার দায়ে মো. ফয়জুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (১৪ জানুয়ারি ) রাত সাড়ে দশটার দিকে শ্রীপুর পৌর এলাকার আমার টেক্সটাইলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক ফাইজুল ইসলাম শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটাল বাড়ি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। সে আমান টেক্সটাইল মিলের শ্রমিক।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ফাইজুল তার ফেসবুক আইডি থেকে বিশ্ব ইজতেমাকে অবমাননা করে বিরূপ মন্তব্য করে। তার দেয়া পোস্ট সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় উপজেলার কায়েতপাড়া গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. হাসিবুল হাসান শনিবার সন্ধ্যায় শ্রীপুর থানায় অভিযোগ করেন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযুক্ত যুবক ফয়জুল ইসলাম এর বিরুদ্ধে মামলা হয়েছে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.