× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক রঘুনাথ খাঁর মুক্তির দাবিতে সালথায় মানববন্ধন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২৩, ০৪:৪৩ এএম

দৈনিক বাংলা ৭১’র স্টাফ রিপোর্টার ও দীপ্ত টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুরের সালথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে সালথা মডেল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইনের সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিক রঘুনাথ খাঁর নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিনের এম কিউ হোসাইন বুলবুল, দৈনিক মানবজমিনের চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, দৈনিক আজকালের খবরের মনির মোল্যা, সালথা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান। 

এসময় সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহজাহান, দৈনিক কালের কণ্ঠের নুরুল ইসলাম, একুশের কণ্ঠের মজিবুর রহমান, দৈনিক যুগান্তরের শফিকুল ইসলাম, দৈনিক সকালের সময়ের মোহাম্মদ সুমনসহ স্থানীয় সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.