× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে খাগড়াছড়িতে বিএনপির সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২৩, ০৭:৩৫ এএম

বুধবার (২৫ জানুয়ারী) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা সদরের ভাঙ্গাব্রীজ গণপূর্ত অফিসের সম্মুখে সমাবেশের আয়োজন করা হয়। এসময় শহরের বিভিন্ন স্থান হতে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ গ্রহন করেন বিএনপি নেতৃবৃন্দরা। 

জেলা যুবদলের সভাপতি মোঃ মাহাবুব আলম সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সি: সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারন সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা সহ জেলা উপজেলার নেতৃবৃন্দুরা। 

বক্তারা সমাবেশে বলেন, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও রাজবন্দিদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ ১০ দফা দাবিতে চলমান গণ-আন্দোলন বেগবান করার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.