× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

০৪ মার্চ ২০২৩, ০৫:২০ এএম

বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে সায়েম নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা মডেল বাজার সংলগ্ন মো. ইমাদুল মাতব্বর এর বাড়ির পুকুরে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকায় পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ শিশুটিকে না পেয়ে এদিক সেদিক খোঁজা-খুঁজি করে পুকুরের দিকে তাকালে ভাসমান অবস্থায় দেখতে পায়। তৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.