× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধার বাদিয়াখালীতে অগ্নিকাণ্ডে খড়ের পালা পুড়ে ছাই

গাইবান্ধা প্রতিনিধি

১৫ মার্চ ২০২৩, ০২:০৬ এএম

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের গোয়াইলবাড়ী গ্রামে অগ্নিকাণ্ডে খড়ের পালা পুড়ে ছাই হয়েছে । মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানাযায়, সদর  উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের গোয়াইলবাড়ী গ্রামের অমল কুমার সরকারের মেয়ে তুলি রানী (৬) তার নিজ খড়ের পালায় থাকা একটি ফড়িংকে গ‍্যাস ম‍্যাছ দিয়ে আগুন ধরিয়ে দেয় ।  সেই আগুন লেগে মুহূর্তের মধ্যে খড়ের পালায় দাউ দাউ করে জ্বলে ওঠে খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়।
 পরে গাইবান্ধা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয় । এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ।

এ‍ ব্যাপারে ক্ষতিগ্রস্ত অমল কুমার সরকার ৫ টি গরুর খাদ্যের ব‍্যবস্থা করার জন্য সরকারের কাছে সাহায্য কামনা করেছেন ।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.