× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

২০ মার্চ ২০২৩, ০২:০৪ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় মোস্তাক আহম্মেদ(৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মার্চ) রাত ৯টায় পাঁচবিবি ১নং রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক আহমেদ পাঁচবিবি বাজার এলাকার মৃত সলিম উদ্দিনের পুত্র এবং সে পেশায় একজন দর্জি ব্যবসায়ী। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মোস্তাক আহম্মেদ ১নং রেলগেট সংলগ্ন তার দোকান থেকে বের হয়ে পূর্ব পাশে দোকানে চা খাওয়ার জন্য রেলগেট পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত  এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে ১নং রেলগেট অতিক্রম করার সময় ধাক্কা লেগে সেখানেই তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.