× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বরিশাল ব্যুরো

১১ মে ২০২৩, ০৮:১৭ এএম

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অভিজিৎ বল্লব (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে এ ঘটনা ঘটে। অভিজিৎ ওই গ্রামের বিশ্বজিৎ বল্লবের ছেলে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বিশ্বজিৎ বল্লরের ঘরের মধ্যে একটি বৈদ্যুতিক মাল্টিপ্লাগে বৈদ্যুতিক সংযোগ দেওয়া অবস্থায় ছিল। তাতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় অভিজিৎ। এতে তার হাত ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

বিশ্বজিৎ বল্লব জানান, অনেকক্ষণ তাকে না দেখে খুঁজতে ঘরে গিয়ে দেখি হাত ও শরীর পুড়ে মাটিতে পড়ে আছে। পরে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক গোলাম মোর্শেদ সজিব মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.