× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইগাতীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

১১ মে ২০২৩, ১০:৩৮ এএম

ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামে বজ্রপাতে অন্তর নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত অন্তর ওই গ্রামের হারুন মিয়ার একমাত্র ছেলে ও কুরুয়া হাসমত আলী কিন্ডার গার্ডেন স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী। হারুন মিয়ার এক ছেলে ও এক মেয়ের মধ্যে অন্তর ছোট।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে প্রচন্ড ঝড়সহ শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় অন্তর তাদের বসতবাড়ির জানালা দরজাবিহীন একটি ঘরে আশ্রয় নেয়। এসময় ওই ঘরের উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই অন্তর  মারাত্মকভাবে আহত হয়।

অন্তরের পরিবার অন্তরকে দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.