× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় চার বছরের শিশু হত্যার মূলহোতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

২৬ মে ২০২৩, ১০:৫৮ এএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামে চাঞ্চল্যকর চার বছরের শিশু আব্দুল্লাহ বায়েজিদ হত্যা মামলার মূলহোতা সেরেকুল ইসলামকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পলাশবাড়ী থানা পুলিশ।

শুক্রবার ভোরে বগুড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে সেরেকুল ইসলামকে গ্রেফতারের মধ্য দিয়ে শিশু আব্দুল্লাহ বায়েজিদ এর হত্যা মামলার সকল আসামিকে গ্রেফতার করলো পলাশবাড়ী থানা পুলিশ।

স্থানীয় জনসাধারণ ও জাতীয় সংসদ সদস্যের সামনে দেওয়া পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানার করা ওয়াদা অনুযায়ী থানা পুলিশ উক্ত হত্যা মামলার সকল আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করায় থানা ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্থানীয় জনসাধারণ,জনপ্রতিনিধি ও শিশু আব্দুল্লাহ বায়েজিদের শোকাহত পরিবার। 

তারা দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্ত  মুলক শাস্তির দাবী জানান।

সেরেকুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা। 

উল্লেখ্য, গত ৮ মে বিকেলে বাড়ির সামনে খেলা করতে গিয়ে বালুখোলা গ্রামের সৌদী প্রবাসীর ৪ বছরের শিশু ছেলে আব্দুল্লাহ বায়েজিদ নিখোঁজ হয়। এরপর ১৩ মে সন্ধ্যায় বালুখোলা গ্রামের বাড়ির পাশে কাচা পাকা ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.