× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুরে ৬৭ কেজি গাঁজাসহ ট্রলার জব্দ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৩, ১৮:৪০ পিএম

চাঁদপুরে ৬৭ কেজি ১শ গ্রাম গাঁজাসহ ইঞ্জিনচালিত স্টিলবডি ট্রলার জব্দ করেছেন কোস্টগার্ড ৷

বুধবার (৮ নভেম্বর ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আনুমানিক সকাল ৬টায় কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুরে ৭ সদস্যবিশিষ্ট একটি দল চাঁদপুর জেলার কানদী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন চাঁদপুর হতে ঢাকাগামী একটি ইঞ্জিনচালিত স্টিলবডি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড ট্রলারটি থামার সংকেত দেয়। এসময় ট্রলারে থাকা মাদক ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কানদী লঞ্চঘাট এলাকায় ট্রলারটি ভিড়িয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে ট্রলারের পাটাতনের নিচে অভিনবভাবে লুকিয়ে রাখা ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ট্রলারটি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা ও ট্রলারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.