× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নামাজ শেষে রাস্তা পারাপারে ট্রাকচাপায় ইমাম নিহত

নাটোর প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২৪, ১৩:৪৬ পিএম

নাটোরে ট্রাকের চাপায় নজির উদ্দিন সরদার (৬২) নামের এক মসজিদের ইমাম নিহত হয়েছে। 

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের পশ্চিম বাইপাস এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নজির আহমেদ শহরের নেংগুড়িয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। 

এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন নজির আহমেদ। এসময় নাটোর থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রাকটি নজির আহমেদকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.