× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে চাঁদাবাজিকালে হাতেনাতে আটক ২৫

নাটোর প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩০ পিএম

নাটোরের পৃথক তিনটি স্থানে অভিযান পরিচালনা করে ২৫ জন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব। 

মঙ্গলবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। 

এর আগে সোমবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নাটোর সদর, সিংড়া ও লালপুরে অভিযান চালিয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে ২৫ জনকে আটক করে তারা।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সনজয় কুমার সরকার জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র‌্যাব সদস্যরা। এসময় নাটোর সদর, সিংড়া এবং লালপুর থানা এলাকায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করে ২৫ জন চাঁদাবাজকে আটক করা হয়। 

আটককৃতরা স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, অটোরিকশা এবং বাস থেকে প্রতিদিন চাঁদা আদায় করতো। অভিযানে চাঁদা আদায়ের নগদ অর্থ ও রশিদ বই জব্দ করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.