× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফসলি জমি থেকে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০২ পিএম

খাগড়াছড়ির রামগড়ে ফসলি কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে মো. হারুন নামে এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার রাতে রামগড় পৌরসভাধীন মুহামনি বিজিবি ক্যাম্পের পিছনে ফসলি কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮নং পৌর ওয়ার্ডের ফেনীর কুল নিবাসী হারুনকে দুই লক্ষ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে মমতা আফরিন বলেন, মহামুনি বিজিবি ক্যাম্পের পিছনে ফসলি কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে এসে সত্যতা পান। এসময় ভূমির মালিক ঘটনাস্থলে এসে নিজের অপরাধ স্বীকার করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী  মো. হারুনকে ভ্রাম্যমাণ আদালতে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.