× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জলঢাকায় ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯ পিএম

নীলফামারীর জলঢাকায় ১শ ৩৫ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার বাসস্ট্যান্ডের ডাঙ্গাপাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ডোমার থানার পূর্ব চিকনমাটি (কমিশনার পাড়া) এলাকার আতিয়ার রহমানের ছেলে, ইসমাইল হোসেন বাবু (২৪) ও জলঢাকা পেট্রোল পাম্প (ডাওয়াইপাড়া) এলাকার মোতালেব হোসেনের ছেলে মুন্না ইসলাম (২২)।

থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেন এবং তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.