× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ার ওসি শেখ মোহাম্মদ আলী জেলার শ্রেষ্ঠ ওসি

কক্সবাজার প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪০ পিএম

কক্সবাজারের চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মনোনীত হয়েছেন।    

গতকাল সোমবার পুলিশ সুপার কার্যালয়ে জানুয়ারি মাসের ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

এতে জানুয়ারি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার,  ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার, ৭০ হাজার পিস ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধারসহ কয়েকটি দুঃসাহসিক অভিযান পরিচালনা সংক্রান্তে অভিন্ন মানদণ্ডের আলোকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মনোনীত হয়েছে শেখ মোহাম্মদ আলী।

উল্লেখ্য,  ইতিপূর্বে ১৩ বার কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হন তিনি।

ক্রাইম কনফারেন্সে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কক্সবাজার জেলা, অতিরিক্ত পুলিশ সুপার এডমিন, অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন এন্ড ক্রাইম,  অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার  উখিয়া সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার চকরিয়া সার্কেল এবং সিআইডি, পিবিআই, এপিবিএন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও টুরিস্ট পুলিশের কর্মকর্তাবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.