× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে রেস্তোরাঁকে দুই লাখ টাকা জরিমানা

বরিশাল ব্যুরো

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৪ পিএম

বরিশাল নগরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত অভিযানে নগরের হেমায়েতউদ্দীন সড়কের ঘরোয়া রেস্তোরাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা অফিসের আহ্বানে অভিযানটি পরিচালনা করেন ঢাকা থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান।

অভিযানের তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ঘরোয়া রেস্তোরাঁকে এর আগে সতর্ক করা হয়েছিল।

তারা সেটি উপেক্ষা করেছে। তাদের ফ্রিজে অসুবিধা, রান্না ঘর অপচ্ছিন্ন।

খাবার যা পরিবেশন করে স্বাস্থ্যসম্মত নয়। যে কারণে রেস্তোরাঁটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মুনতাসির হাসান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.