× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি

১৭ মার্চ ২০২৪, ১৭:৩১ পিএম

মাদারীপুরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৭ মার্চ) দুপুরে মোস্তফাপুর এলাকায় ঘুরে ঘুরে এ অভিযান পরিচালনা করেন মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

সংশ্লিষ্ট অফিস জানায়, রমজান উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ীরা অসাধু উপায়ে  ভোগ্যপণ্য দ্রব্যের দাম লাগামহীনভাবে বিক্রি করে থাকেন। তারই ধারাবাহিকতায় বাজারের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখায় । প্রতিদিন অভিযান পরিচালনা করে থাকেন। সেই সুবাদে মোস্তফাপুর এলাকার রাজধানী ফল ভান্ডার, আল আমিন ফল ভান্ডার, সোহাগ ফল ভান্ডার, খেজুর দোকান, মাংসের দোকান, ফলের দোকানে নির্দিষ্ট মূল্য তালিকা না থাকায় তাদেরকে ৩৪ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, অসাধু ব্যবসায়ীরা দ্রব্যের দাম লাগামহীনভাবে বিক্রি যেন না করতে পারে সেজন্য আমাদের অভিযান সবসময়ের জন্য অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.