× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে মাদ্রাসা মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি

১৯ মার্চ ২০২৪, ১৫:৫৯ পিএম

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে রাশেদ আহমদ (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে নগরের ভিআইপি সড়ক সংলগ্ন আলিয়া মাদরাসা মাঠের পশ্চিম প্রান্ত থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত ৬/৭ মাস ধরে ওই যুবক মাঠের পাশেই রাত্রিযাপন করতেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সিলেট কোতোয়ালি মডেল থানার শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কাজি জামাল উদ্দিন বলেন, স্থানীয়দের পাওয়া খবরের প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করা হয়। এটা স্বাভাবিক মৃত্যু ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.