× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

২১ মার্চ ২০২৪, ১৭:৫০ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে ও সন্তানদের মেরে ফেলার হুমকি দিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামের মিজি বাড়ির আব্দুল মালেক মিজির বসতঘরে বুধবার (২০ মার্চ) গভীররাতে এ ডাকাতির ঘটনা ঘটে। 

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। ডাকাতদল বসতঘরের দরজা ভেঙ্গে আব্দুল মালেকের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় তার সন্তানদের হত্যার হুমকি দেয় তারা। পরে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। 

ভুক্তভোগী গৃহবধূ ফাতেমা বেগম জানান, তার স্বামী প্রাইভেট চাকরির সুবাধে ঢাকাতে থাকেন। রাত ২ টার দিকে হঠাৎ ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে তিনি চিৎকার দেয়ার সময় ডাকাতরা প্রথমে তার গলা টিপে ধরে। পরে গলাতে ধারালো অস্ত্র ঠেকিয়ে সন্তানদের মেরে ফেলার হুমকি দিয়ে স্টিলের আলমিরার চাবি নিয়ে নেয় তারা। পরে তারা ঘরের সকল আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, সংবাদ ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.