× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

০৪ এপ্রিল ২০২৪, ১৭:৫১ পিএম

মাদারীপুরের কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ড দক্ষিণ রাজদী গ্রামের কবির মোল্লার বাড়ি থেকে আলামিন মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে তিনশত ফুট সড়কের ইট সোলিংয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে কালকিনি পৌরসভার উদ্যোগে এ কাজের উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র এস এম হানিফ। 

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী রাকিব হাসান, উপজেলা আ.লীগ নেতা ভবতোষ ভজন দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী আ. মালেক সরদার, আব্দুর রহমান পন্নু হাওলাদার, মো. খুরাম শিকদার, মো. দিদার মোল্লা ও আলামিন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.