× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাগেশ্বরীতে প্রতিবন্ধীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২৪, ১৪:২৮ পিএম

প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন ১নং ওয়ার্ড  এলাকায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে মো. আবু বক্কর সিদ্দিক (আবু) (৪৩) নামে এক যুবকের বিরুদ্ধে।  

নাগেশ্বরী থানায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের পরে মাত্র ৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে যুবককে গ্রেফতার করেছে নাগেশ্বরী পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৩টার সময় হাসনাবাদ ইউনিয়ন বুরিরডারা এলাকা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার আবু বুরিরডারার  বাসিন্দা মো. আজিজার রহমানের ছেলে। 

এ ঘটনায় ধর্ষিতা কিশোরীরর ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেন। 

মামলার অভিযোগে জানা যায়, আবু বক্কর সিদ্দিক আবু একজন খারাপ প্রকৃতির লোক। আমার ছোট বোন জন্ম থেকে বাকপ্রতিবন্ধী। সে আমার বাড়ির পাশে আমার বড় ভাইয়ের বাড়িতে বসবাস করে। গ্রেফতার যুবক আবু বক্কর সিদ্দিক আবু একই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে আবু ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করার পাশাপাশি কু-প্রস্তাব দিয়ে আসছিল। এরই মধ্যে গত ১৬ এপ্রিল সোমবার রাত ৭.৩০টার দিকে প্রতিবন্ধী ওই কিশোরী বাড়িতে একা থাকার সুযোগে ওঁৎ পেতে থাকে আবু বক্কর সিদ্দিক। এ সময় আবু জোর করে প্রতিবন্ধী কিশোরীকে একটি পরিত্যক্ত টিনের ঘরে টেনে নিয়ে ধর্ষণ করে। 

বাকপ্রতিবন্দী মেয়েটির চিৎকার শুনতে পেয়ে আমিসহ বাড়ির লোকজন গিয়ে দেখি আবু বক্কর সিদ্দিক দৌড়ে পালিয়ে যাচ্ছে এ সময় আবু তার মোবাইল ফোনটি ফেলে চলে যায়।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, মামলার দায়ের করার পরপরই সেই রাতেই আবুকে গ্রেফতার করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.