× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুকুরে গোসলে নে‌মে মাদরাসাছাত্রের মৃত্যু

রংপুর ব‌্যু‌রো

১৭ এপ্রিল ২০২৪, ১৬:২১ পিএম

রংপুরের পীরগাছায় ঈদ করতে গ্রামের বাড়িতে  এসে পুকুরে ডুবে মারা গেছে মঈনুল হোসেন মাহিন (১৩) নামের এক মাদরাসাছাত্র।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের দিলালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত মাহিন ওই গ্রামের আজগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিনের বাবা আজগর আলী পরিবারসহ ঢাকায় থাকেন। ঈদ করার জন্য মাহিন ও তার পরিবার কিছুদিন আগে গ্রামের বাড়িতে আসে। মঙ্গলবার দুপুরে মাহিন গ্রামের বন্ধুদের নিয়ে পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পানির গভীরে চলে গেলে সাঁতার না জানায় ডুবে যায়। পরে বন্ধুদের চিৎকারে লোকজন তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে।

মাহিন সাভারের আশুলিয়ার গাজীরচর আলিয়া মাদরাসায় ৭ম শ্রেণিতে পড়ত।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই।ত‌বে খোঁজ নিয়ে লোক পাঠানোর ব‌্যবস্থা কর‌ছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.