× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গা সেনা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময়

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৪, ১৮:০৮ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান। 

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, উপজেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে যে কোন বিশৃঙ্খলা রুখতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকলকে ভুমিকা রাখতে হবে। 

ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত, মাটিরাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র নাথ,মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আমির হোসেন, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামরিক, বে-সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.