× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে ‘হিট স্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

সিলেট ব্যুরো

২১ এপ্রিল ২০২৪, ১৮:২১ পিএম

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় তীব্র তাপদাহে ‘হিট স্ট্রোক’ করে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। 

রবিবার সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা এলাকার পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

মৃত হানিফ মিয়া (৩৪) হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা এবং সিলেট শহরে অস্থায়ীভাবে বসবাস করে রিকশা চালাতেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।

তিনি জানান, সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এসে অজ্ঞান হয়ে পড়েন একজন রিকশাচালক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.