× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহানবীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যে যুবক গ্রেফতার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৪, ১৯:৩৮ পিএম । আপডেটঃ ২৪ এপ্রিল ২০২৪, ১৯:৪১ পিএম

রংপুরের বদরগঞ্জে মহানবী (সা.)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করায় জয়ন্ত রায় (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেল ৩টায় তাকে গ্রেফতার করা হয়।

বদরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের পকিহানা কৈলাসপাড়া গ্রামের বাবুল মহন্ত এর ছেলে জয়ন্ত কুমার রায়ের ফেসবুক আইডি থেকে বুধবার দুপুরে ১২টার দিকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করা হয়। পোস্টটি মুহূর্তেই বিভিন্ন মোবাইলে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তথ্য প্রযুক্তি সাহায্য কৌশলে জয়ন্ত কুমার রায় কে রামনাথপুর ইউনিয়নের ঘাটাবিল মন্ডলপাড়া এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

বদরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরচিপূর্ণ মন্তব্য পোস্ট করায় জয়ন্ত কুমার রায় নামের এক যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.