× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

০৪ মে ২০২৪, ১৪:৫৫ পিএম

রামপালে সড়ক দুর্ঘটনায় আবারো প্রাণ হারালেন মো. হানিফা শেখ (২২) নামের এক যুবক। 

গত ৮ দিনের ব্যবধানে খুলনা-মোংলা মহাসড়কের খানজাহান আলী বিমানবন্দরের সামনে সড়কে শনিবার (৪ মে) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, খুলনা থেকে মোংলা গামী গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি বসুন্ধরার ট্রাক বাইসাইকেল আরোহী হানিফাকে চাপা দেয়। এ সময় ভিকটিমের মাথা ট্রাকের চাকা পিষ্ট হয়ে মগজ বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই হানিফা নিহত হন।

রামপাল থানার ওসি সোমেন দাস জানান, খবর পেয়েই ফোর্স পাঠানো হয়। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে ট্রাকের চাপায় ৩ জন নিহত হন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.