× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোসেনপুরে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

০৪ মে ২০২৪, ১৬:০৫ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে তামান্না আক্তার (২০) নামে এক গৃহবধুকে হাত-পা  বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। 

ঘটনাটি ঘটেছে গত ২৯ এপ্রিল দিবাগত-রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ পুমদী গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী তামান্না আক্তার তীব্র গরমে ঘরের দরজা খুলে ঘরে অবস্থান করে। এ সময় তার স্বামী বাড়িতে না থাকায় দূর্বৃত্তরা ঘরে প্রবেশ করে গৃহবধূ তামান্না আক্তারকে হাত-পা বেঁধে নির্যাতন করে পালিয়ে যায়। 

গৃহবধূ ডাক চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

গৃহবধূর শ্বাশুড়ি রোকেয়া আক্তার জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ঘটনাটি ঘটেছে বলে তার ধারনা।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ২ মে একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র নয়ন মিয়া ( ২৯) এবং মৃত সালাম মিয়ার পুত্র হেলাল মিয়া (২২) সহ ৪ জনকে বিবাদী করে হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান, নির্যাতিতা গৃহবধূর স্বামী উজ্জ্বল মিয়া। পরে, ঘটনার অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। 

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  নাহিদ হাসান সুমন জানান, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবেবস্থা নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.