× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে বজ্রপাতে ওমান প্রবাসীর মৃত্যু

সিলেট ব্যুরো

০৬ মে ২০২৪, ১৫:২৯ পিএম

সিলেটের কানাইঘাট উপজেলায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ মে) সকালে উপজেলার ৩ নম্বর দীঘিরপার পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত প্রবাসী উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের ছেলে মোহাম্মদ মাহতাব উদ্দিন উরফে মাতাই। তিনি ওমান প্রবাসী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাহতাব উদ্দিন সুরমা নদীর তীরবর্তী মাঠে গরু চরাতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ তথ্য নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার। 

তিনি জানান, বজ্রপাতে মারা যাওয়া মাহতাব উদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.