× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাট সীমান্তে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাট প্রতিনিধি

০৮ মে ২০২৪, ১২:৪৭ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে (৫০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৭ মে) দুপুরে পাটগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন, ‘বিজিবি কর্তৃক আটক ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো হয়েছে।’

এর আগে সোমবার রাতে সীমান্তের কালিরহাটের টেপুরগাড়ী ৮৭১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের কাছে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয় বিজিবি।আটক শফিউদ্দিন ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৫ ওসুল পুকুরী গ্রামের মৃত জহির উদ্দিন ওরোফ ডানটার ছেলে।

বিজিবি জানায়, পাটগ্রাম সীমান্তের কালিরহাটের টেপুরগাড়ী ৮৭১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের নিকট দিয়ে প্রায় ৫০ গজ অভ্যন্তরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী উত্তরপাড়া গ্রামে প্রবেশ করে ভারতয়ী নাগরিক শফিউদ্দিন। এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২) এর কালিরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে মামলা দিয়ে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.