× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাগনভূঞায় প্রবীণ পুষ্টি বিষয়ক আলোচনা সভা

দাগনভূঞা প্রতিনিধি

১৩ মে ২০২৪, ১৪:৫৫ পিএম

'স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে’ এ স্লোগানকে লালন করে  ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ফেনীর দাগনভূঞায় 'জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪' উদযাপন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ উপলক্ষে ৫ম দিনের কর্মসূচি প্রবীণ পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. আশিকুর রহমান মন্ডল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. আরিফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আইনুল হোসেন জিলানী, মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেন, দাগনভূঞা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস।

এসময় উপজেলার সরকারি-বেসরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী , চিকিৎসক , মুক্তিযোদ্ধা , প্রবীণ সুশীল ব্যক্তিরা, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, প্রবীণদের পুষ্টি ,কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দেওয়া। সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.