× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ নিহত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

১৩ মে ২০২৪, ১৮:৩৩ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে গরুবাহী ট্রাকের ধাক্কায় আলাউদ্দিন খান নামে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

সোমবার (১৩ মে) বেলা ১১টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার অর্জুনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন খান অর্জুনা গ্রামের মৃত মাজম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আলাউদ্দিন স্থানীয় অর্জুনা উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে ওই সড়ক দিয়ে বাড়ি যাওয়ার সময় গরুবাহী ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল হাসপাতালে স্থানান্তর করেন। এসময় টাঙ্গাইল যাওয়ার পথেই তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার  ডা. খাদেমুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়ে কোন তথ্য জানা নেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.