× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেনাপোলে ৮৮,০০০ টাকার ফেনসিডিলসহ যুবক আটক

মোয়াক্ষার হোসাইন, বেনাপোল (যশোর) সংবাদদাতা

১৪ মে ২০২৪, ১৬:৩৭ পিএম

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন রাজাপুর গ্রাম থেকে গতকাল ১৩ মে সন্ধ্যা ৬টার দিকে ৪৪ বোতল ফেনসিডিলসহ মো. শাহাদাৎ হোসেন (২৬) নামে একজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখার একটি টিম।

জেলা গোয়েন্দা শাখা জানান, একটি গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম বেনাপোল পোর্ট থানাধীন রাজাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রাজাপুর দক্ষিণ পাড়া এলাকা থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ আটক হয় মো: শাহাদাৎ নামে এক যুবক। সে শার্শা থানার অগ্রভুলট গ্রামের ওহাব আলীর ছেলে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৮৮,০০০ টাকা।

এ সংক্রান্তে এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে যশোর বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.