× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে কলেজছাত্র হত্যার দায়ে একজ‌নের যাবজ্জীবন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

১৪ মে ২০২৪, ১৭:৪১ পিএম

রংপুরের কারমাইকেল কলেজের ছাত্র তৌকির আহম্মেদ তুষারকে (২২) হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড‌ দি‌য়ে‌ছেন আদালত। 

মঙ্গলবার (১৪ মে)  দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন।  

রায় ঘোষণার সময় আসামী সাইফুল ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ে বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।  

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার মঞ্জুরুল ইসলামের ছেলে তৌকির আহম্মেদ তুষার রংপুর কারমাইকেল কলেজে অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করতো। ২০১৪ সালের ৩০ জুলাই ঈদের ছুটিতে বাড়িতে এসে বিকেলে টাবলু মিয়ার ছেলে আসামি সাইফুলের (৩২)  সাথে তার কথা কাটাকাটি হয়। ওই দিন শে‌ষে রাত ৯টার দিকে তৌকির আহম্মেদ তুষার ৭/৮ জন বন্ধু মিলে পীরগাছা  উপজেলার চৌধুরাণী হাইস্কুল মাঠে বসে গল্পগুজব করার সময় আসামি সাইফুল কথা আছে বলে তৌকির আহমেদ তুষারকে ডেকে মাঠের এক পাশে নিয়ে গিয়ে পেটে ছুরিকাঘাতে হত্যা করে পা‌লি‌য়ে যায়। 

তৌকিরের বাবা প্রবাসী হওয়ায় তৌকিরের চাচা মো. আব্দুল হামিদ মিয়া বাদী হয়ে পীরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে সাইফুল ইসলামের উপস্থিতিতে রায় ঘোষণা করে আসামিকে কারাগারে পাঠানো হয়। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পি.পি আব্দুল মালেক এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ড. মো. আব্দুল হক প্রমাণিক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.