× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কচুয়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

১৪ মে ২০২৪, ১৮:২৬ পিএম

আগামী ২৯ মে ৩য় ধাপে অনুষ্ঠিতব্য চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

গতকাল সোমবার চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। 

প্রতীক পাওয়া প্রার্থীরা হচ্ছেন, চেয়ারম্যান পদে মো. শাহজাহান শিশির কাপ পিরিচ, আইয়ুব আলী পাটওয়ারী দোয়াত কলম, সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ঘোড়া, মো. মাহবুব আলম  টেলিফোন, ফয়েজ আহমেদ স্বপন আনারস ও মাঈন উদ্দিন মাইনু লাঙ্গল। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রাকিবুল হাসান তালা, মো. শাহজালাল প্রধান উড়োজাহাজ ও সৈয়দ আ: জব্বার বাহার চশমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা আক্তার কলস, সালমা শহিদ বৈদ্যুতিক পাখা, জোসনা আক্তার ঝর্ণা ফুটবল, শ্যামলী খান পদ্ম ফুল, কুলসুমা আক্তার হাঁস ও ফারহানা পারভীন প্রজাপতি। প্রতীক পাওয়ার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে প্রার্থীদের প্রচারনায় নির্বাচনী মাঠ মুখরিত হয়ে উঠেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.