× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

২৪ মে ২০২৪, ১৯:১৫ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্রের মৃতু হয়েছে। 

মৃত ওই ছাত্রের নাম খাইরুল ইসলাম (১২)। সে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে পাগলারহাট বাজারে একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, আজ শুক্রবার ছেলেটির মাদ্রাসা বন্ধ থাকায় বাড়িতে আসে। দুপুর ১২ টার দিকে বন্ধুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। পরে সাতরে পুকুরের ভিতরে গেলে সে পানিতে ডুবে যায়। বন্ধুরা খবর দিলে বাড়ির লোকজন প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে পুকুর থেকে খাইরুলের লাশ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.