× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক ও হেলপার নিহত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

২৫ মে ২০২৪, ১২:৫৬ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে লরি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাভার্ডভ্যান চালক আলমগীর হোসেন। তার বাড়ি যশোর জেলায়। তবে হেলপারের পরিচয় এখনো জানা যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে একটি ঢাকামুখী কাভার্ডভ্যান ওই লরির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.