× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় বিদেশি মদসহ গ্রেফতার ২

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

২৫ মে ২০২৪, ১৫:৫০ পিএম

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ১৮ বোতল বিদেশি মদসহ ২ জনকে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ।

শনিবার (২৫ মে) সকালে এক ‌প্রেস‌ বিজ্ঞপ্তিতে ‌বিষয়‌টি নি‌শ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পু‌লিশ সুপার মুক্তা ধর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের ব্যাঙমারা আর্য মার্গ বনবিহারের সামনে থেকে ১৮ বোতল বিদেশি মদসহ উথোইচিং মারমা (২৭) এবং মংচেপ্রু মারমা (২৭)কে গ্রেফতার করে। উভয়ে ১নং রাবার বাগান ওয়াছু এলাকায় বাসিন্দা। 

গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.