× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধসে পড়া দেয়ালচাপায় ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল ব্যুরো

২৫ মে ২০২৪, ১৮:০৮ পিএম

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় দেয়াল ধসে এর নিচে চাপা পড়ে এক দোকান ব্যবসায়ী নিহত হয়েছেন।

মৃত মো. নুরুল আমিন (৪০) মেহেন্দিগঞ্জের বদরপুর গ্রামের ফিরোজ হাওলাদারের ছেলে।

তিনি মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের একজন ব্যবসায়ী ছিলেন।

শনিবার (২৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক।

ওসি ইয়াছিনুল হক বলেন, শুক্রবার (২৪ মে) রাত ১০টার দিকে নুরুল আমিন দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। বদরপুর এলাকায় মাহবুব তালুকদারের দোকানঘর অতিক্রমকালে দেয়াল ধসে তার নিচে চাপা পড়েন নুরুল আমিন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.