× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতদিয়ায় ফেরি চলাচল ৩৬ ঘণ্টা পর স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

২৮ মে ২০২৪, ১২:২০ পিএম

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা প্রায় ৩৬ ঘণ্টা পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রোববার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিক থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নৌ-দুর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, ঘূর্ণিঝড় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল সাড়ে ৯টা থেকে এরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে যানবাহনের তেমন চাপ নেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.