× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২৮ মে ২০২৪, ১৯:২৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ মে) বিকেল ৭নং চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিরের সভাপতিত্বে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

উন্মুক্ত বাজেট ঘোষণা করেন চৌডালা  ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বেলাল উদ্দিন ঝড়ু, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, ১নং ওয়ার্ড সদস্য শরিফ উদ্দিন, সংরক্ষিত সদস্য জুলেখা, রেবিনা ও সামেনা খাতুন, গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে আয় ধরা হয় ২ কোটি  ৯৯ লক্ষ ৪৪ হাজার ৩শ ৮৬ টাকা এবং ২ কোটি ৯৬ লক্ষ ৬০ হাজার ৬শ ৮৬ টাকা ব্যয় ধরে এই বাজেট ঘোষণা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.