× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

২৮ মে ২০২৪, ১৯:৫২ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ বাবুল মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট রাবাইটারী এলাকায় অভিযান চালিয়ে রংপুর র‌্যাব-১৩ তাকে হাতেনাতে আটক করে। 

পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফুলবাড়ি থানায় মাদক মামলা রুজু করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামিকে পুলিশ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল আদালতে তুললে বিচারক আসামিকে জেল হাজতে প্রেরণ করেন। 

গ্রেফতারকৃত বাবুল মিয়া ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল গ্রামের হোসেন আলীর ছেলে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.