× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

সিলেট ব্যুরো

২৯ মে ২০২৪, ১৬:০০ পিএম

সিলেটের জকিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু জকিগঞ্জ উপজেলার সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের গৌছ উদ্দিনের মেয়ে ইভা (৭) ও ইকরাম উদ্দিনের মেয়ে শুভা (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আব্দুস সবুর।

জানা যায়, দুই বোন মিলে বাড়ির পাশে ঝড়ে পড়া আম কুড়াতে যায়। আম কুড়ানোর একপর্যায়ে তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা ভাইস চেয়ারম্যানের গাড়িতে করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.