× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

২৯ মে ২০২৪, ১৭:৪৬ পিএম

পটুয়াখালীর দুমকিতে একাধিক মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি শফিক খানকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ। তিনি কাপ পিরিচ মার্কার প্রার্থী মাল্টা কাওসারের প্রধান সহযোগী ও নির্বাচনে একনিষ্ঠ কর্মী বলে জানা যায়।

বুধবার রাতে উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের মাল্টা কাওসারের নির্বাচনী কার্যালয় থেকে শফিকুল ইসলাম খাঁনকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে পটুয়াখালী কোর্টে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  বিগত দিনে শফিক খানের নামে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও বেশ কিছুদিন আগে তার মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরায় বিষয়টি ভাইরাল হলে সাধারণ মানুষের মাঝে নিন্দা ও প্রচন্ড ক্ষোভের জন্ম হয়। একজন প্রার্থীর প্রধান সহযোগীর এমন কর্মকান্ডে সাধারণ মানুষ মাঝে ভয় ও উৎকন্ঠা ছড়িয়ে পরছে।

দুমকি থানা (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. সফির উর রহমান বলেন, শফিকুল ইসলামের বিরুদ্ধে জি আর ৫৭/২০ মাদক মামলার ওরেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.