× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেলান্দহে হাজী দিদার চেয়ারম্যান, ইব্রাহিম-জোনাকি ভাইস চেয়ারম্যান

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

৩০ মে ২০২৪, ১৫:৪৫ পিএম । আপডেটঃ ৩০ মে ২০২৪, ১৫:৪৫ পিএম

২৯ মে অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে হাজী দিদার পাশা (মোটরসাইকেল) ৭৮ হাজার ৬শ’ ৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি এমদাদুল ইসলাম (আনারস) পেয়েছেন ১২ হাজার ৩শ’ ১১ ভোট।

 ২৯ মে রাত ১০টার দিকে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মাহবুবা হক আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। ওইদিনের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেনিন তাসনীন জোনাকি (কলস) ২৭ হাজার ৬শ’ ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ফারজানা ফরিদ পুথি পেয়েছেন ১৯ হাজার ৬শ’ ১৮ ভোট। ভাইস চেয়ারম্যান পুরুষ ইব্রাহিম খলিলুল্লাহ চশমা ৪৩ হাজার ৩শ’ ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি হাসমত উল্লাহ হাশেম (তালা) পেয়েছেন  ২৮ হাজার ৩শ’ ৩২ ভোট। ১১০টি কেন্দ্রের ২ লাখ ৮৪ হাজার ৬শ’ ২৮ ভোটারের মধ্যে ৯১ হাজার ১শ’ ৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের ৩২% কাস্ট হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.