× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জ বিষ্ণুপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

৩০ মে ২০২৪, ১৭:৩৯ পিএম

রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয় ধরা হয়েছে দু’ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৪৩৬ টাকা এবং ব্যয় ধরা হয়েছে দু’ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার ৪৯৬ টাকা। এছাড়া বাজেটে সমাপনি জের হিসেবে ২২ হাজার ৯৪০ টাকা দেখানো হয়েছে।

বুধবার (২৯ মে) বিকেলে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ওই বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ফিন্দিউল হাসান চৌধুরী শান্তু।

এ উপলক্ষে এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন  ইউপি সচিব ভূপতিভূষণ রায়, ইউপি মেম্বার মিজানুর রহমান, আব্দুল হাই, বিরাজ মাহমুদ, ফজলুল হক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.