× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অসুস্থ আত্মীয়কে দেখে বাড়ি ফেরা হলো না এক পরিবারের ৩ জনের

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

০৩ জুন ২০২৪, ১৫:৩০ পিএম

সিএনজি ভাড়া করে পরিবারের সদস্যরা অসুস্থ  আত্মীয়কে দেখতে তার বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবারের তিন সদস্য নিহত হন।

গতকাল রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জুড়ী উপজেলার কুচাই ফাঁড়ি চা-বাগানের বাসিন্দা দীনবন্ধু মুন্ডা (৫৫) ও তাঁর ছেলে পূজন মুন্ডা (৩৫) এবং দীনবন্ধুর বড় ভাই রবীন্দ্র মুন্ডা (৬০)। এ ঘটনায় গাড়ির চালক ও ওই পরিবারের দুই সদস্য আহত হয়েছেন।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.