× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জলঢাকায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নীলফামারী প্রতিনিধি

০৩ জুন ২০২৪, ২২:৪১ পিএম

নীলফামারীর জলঢাকায় পাঁচ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ। 

সোমবার ভোর রাতে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটকৃত ব্যক্তিদ্বয় হলেন ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছ চাপানী ইউনিয়নের আনিছুর রহমানের ছেলে সাফিন ইসলাম  (২৮) ও ওই এলাকার প্রয়াত ওসমান গনির ছেলে জহিরুল ইসলাম (৪৫)। থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে  জলঢাকা থানাধীন ৩ নং বালাগ্রাম ইউনিয়নের বালাগ্রাম মৌজাস্থ ৪ নং ওয়ার্ডের জনৈক রাবেয়া বেওয়া এর বসতবাড়ি সংলগ্ন  বালাগ্রাম হতে জলঢাকা গামী পাকা রাস্তার উপর ভোর  ০৫.৪৫ মিনিটে তাদেরকে আটক করে ০৫ কেজি গাঁজা মোটরসাইকেলে বহন করার সময় অনুমান  ৫০ হাজার টাকার গাঁজা উদ্ধার করেন।

তাদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা করে আদালতে প্রেরণ করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.