× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোর সার্কিট হাউসে আগুন, ভিআইপি কক্ষ পুড়ে ছাই

নাটোর প্রতিনিধি

০৮ জুন ২০২৪, ১৫:৫৫ পিএম

নাটোর সার্কিট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্কিট হাউসের তৃতীয় তলার ভিআইপি কক্ষ-১ পুরে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৮ জুন) ভোর চারটার দিকে নাটোর সার্কিট হাউসে এই ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ কুতুবী বলেন, এনডিসি স্যার আমাকে আগুনের খবর দেয়। কয়েক মিনিটের ভেতর সার্কিট হাউসে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি তৃতীয় তলার ওই রুমের জানালাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

মশার কয়েল কিংবা সিগারেটের আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেন এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

এবিষয়ে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন,পি ডাব্লিউ ডি (গণপূর্ত বিভাগ) ঠিকাদারের মাধ্যমে রুমটি সংস্কারের কাজ করাচ্ছিলেন। কিভাবে আগুন লাগলো সেটা আমরা তদন্ত করে দেখছি।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.