× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

২২ জুন ২০২৪, ২২:৩৫ পিএম

সিলেটের বিয়ানীবাজারের ট্রাকভর্তি চিনি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় আশরাফুল আলম (২৯) নামে আরেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি সদ্য বিলুপ্ত বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন। এ নিয়ে চিনি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলো।

আশরাফুল বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা মহল্লার মৃত ছাইফুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে আশরাফুলের নাম মামলার এজাহারে ছিল না। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ছবি ও ভিডিও ছড়িয়েছিল। 

তিনি বলেন, তাঁকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.